শ্যামল চক্রবর্ত্তী(সবুজ)
আমার আছে উষ্ণ পরশ
শ্যামল চক্রবর্ত্তী(সবুজ)
এবার একটা বন্ধু খুঁজি ,
সময় অনেক আছে জানি ।
নিজেকে আমি করবো খুন ,
খোঁজ রাখে না এখনি।
শহর ভরেছে স্বার্থের বিষে ,
আমিও গেছি মিশে ।
থাকবো না আমি এ শহরে ,
যদি দেয় পিষে।
বাস্তবতার চাদরও তাই ,
জড়িয়েছি আমি শেষে ।
তোমার অনেক দেওয়ার ছিল ,
তুমি দিলে না মানি ।
আমি তো নয় সাধারণ ,
ঠোঁটের উপর ঠোঁট রেখে তাই ,
সত্যি বলতে জানি ।
আমার আছে উষ্ণ পরশ ,
তবু তো দেবো খানিক ।
তুমিতো দেখো স্বার্থ শুধু ,
আমার বুকের বামে মানিক ।
সমাপ্ত
Comments
Post a Comment