GREEN
তোর ভরসায় জগত পেয়েছে শিল্পী
শ্যামল চক্রবর্ত্তী( সবুজ)
মোনালিসা এঁকেছিল লিওনার্দো দা ভিঞ্চি।
বেঁধে রাখিস কেন তোর মধুমাখা দেহটা?
বেয়ারা ছেলেপুলে ধরে যদি বায়না।
নিরাপদে করো স্নান খুলে দিয়ে অঙ্কুশ।
আনমনে করে স্নান নাচে তারা মনোরম।
তুই শুধু বলে গেলি চাঁদ আর সুখটা ,
বালিশের পাশে তুই রেখে দিস ঠিকঠাক।
মনে আছে আশা তোর আঁধার আর সুখটা?
দেখা গেল কুচকুচে কালো রঙ আঁধারে।
ধুয়ে গেছে শিশিরের উদাসীন দেহটা।
ফুলকিতে ঘটে গেল মহা এক বিপ্লব।
রসায়নে বোঝা যায় দেহটার পরিচয়।
জেগে আছে কোনারক যায় দেখা খাজুরাহো।
যুগলের বেফাঁসে এঁকেছে পিকাসোর ছবিতে।
জাদু আছে পরশের অজন্তা ইলোরায়।
কুঞ্চিত আছে তার ফুল দুই গোলাপ ই।
এই জগতে পেয়েছে নামিদামি শিল্পী।
অবদান আছে তোর সোনামাখা দেহতে।
সমাপ্ত
Comments
Post a Comment