গল্পে অজানা ঋত্বিক
গল্পে অজানা ঋত্বিক শ্যামল চক্রবর্ত্তী ( সবুজ ) এই মহান পরিচালক কে নিয়ে লেখারও আমার সীমিত বুদ্ধি বিবেচনা দিয়ে যেটুকু বুঝেছি সেটাই প্রচেষ্টা মাত্র ।বাংলা চলচ্চিত্রের অন্যতম দিকপাল কিংবদন্তী চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্র শিল্প নিয়ে ভাবতেন, শিল্পে যাপন করতেন। কেউ যদি তাঁকে জিজ্ঞেস করতেন তিনি কে: তিনি বলতেন: ‘আমি এক মাতাল। ভাঙা বুদ্ধিজীবী, ব্রোকেন ইন্টেলেকচুয়াল’। বাঙালীর জন্য সিনেমা নির্মাণ করতেন। কিন্তু তার ছবি স্থুল বিনোদন না। তার ভাষ্যে- ‘আমি প্রতি মুহুর্তে আপনাকে ধাক্কা দিয়ে বোঝাবো যে, ইট ইজ নট এন ইমেজিনারি স্টোরি বা আমি আপনাকে সস্তা আনন্দ দিতে আসিনি।’ চলচ্চিত্রের মাধ্যমে একটি বোধের জায়গা ...